চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জামায়াত নেতাকর্মীসহ ১৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী । বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে জীবননগর ও দামুড়হুদার বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
তথ্য সূত্রে জানা যায়, আটককৃতরা হলো জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামায়াতের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তুহিন আক্তার (৩৮), মৃত শফিউদ্দীনের ছেলে ওয়ার্ড সাধারণ সম্পাদক রতন চৌধুরী (৩৪), আনসার আলীর ছেলে মজিদুল হক (৫০), সেনেরহুদা গ্রামের মৃত জামাত আলীর ছেলে ঝন্টু ইসলাম (৩২), জহুরুল ইসলামের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি জব্বার আলী (৪২), একরাম আলীর ছেলে হাফিজুল (২৩), সেকেন্দার আলীর ছেলে শরিফুল (২৫), দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত নুরুল হকের ছেলে খাজির রহমান (৫০), চন্ডিপুর গ্রামের ফরমান আলীর ছেলে লিয়াকত আলী (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে আবু সিদ্দিক (৪০), চারুলিয়া গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে কালু (৪২), দলকা লক্ষীপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মিনহাজ উদ্দীন (২৫) ও দর্শনা পাঠান পাড়া গ্রামের রহমান খানের ছেলে আব্দুল বারেক (৫৮)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হসান টাইম নিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে জীবননগর ও দামুড়হুদা থানায় মামলা রয়েছে।
[b]চুয়াডাঙ্গা,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
চুয়াডাঙ্গায় জামায়াতের ৯ নেতাকর্মীসহ ১৩জন আটক
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জামায়াত নেতাকর্মীসহ ১৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী । বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জামায়াতের নিন্দা
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
















