উপজেলা সদরের মহম্মদপুর বাজার থেকে শনিবার বিকেলে এক হাজার টাকার একটি জাল নোটসহ দিদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই বাজারের এক মুদি দোকানে পণ্য কেনার সময় এক হাজার টাকার একটি নোট দেয় দিদার। টাকাটি জাল বুঝতে পেরে থানায় খবর দেয় দোকানদার। এ ঘটনায় দিদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মহম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
[b]মাগুড়া, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]