সিলেট: সিলেটে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বাসা-বাড়িছাড়া। গ্রেফতার আতঙ্কে তারা পালিয়ে বেড়াচ্ছেন।
কেউ কেউ চলে গেছেন দেশের বাইরে। পুলিশের মতে, শুধু মহানগরীতে পলাতক ১৮ দলীয় জোটের নেতাকর্মীর সংখ্যা প্রায় ৩ হাজার। জেলার ১১টি উপজেলায়ও জোটের সহস্রাধিক নেতাকর্মী আÍগোপনে রয়েছেন। গত নির্বাচনের আগ মুহূর্তে মাঠে আন্দোলন করতে গিয়ে এখন জামায়াত-শিবিরের মতো অসংখ্য মামলায় জড়িয়ে পড়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্রেফতার আতঙ্কে নেতারা পালিয়ে বেড়ানোর কারণে অসহায় হয়ে পড়েছেন তাদের অনুসারীরা।
পালিয়ে বেড়ানো নেতাকর্মীদের অধিকাংশই আগাম জামিন নিতে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যৌথ বাহিনীর অভিযান জোরদার হওয়ার পর সিলেটের রাজপথে সরকারবিরোধী আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে। ছাত্রশিবিরের প্রচার শাখার প্রধান সোহেল আহমদকে গ্রেফতারের পর শিবিরের আইটি যোগাযোগের সব তথ্য চলে যায় পুলিশ, গোয়েন্দা ও র্যা বের হাতে। হামলা-আন্দোলনের তথ্য ফাঁসের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, বিস্ফোরক, পুলিশ অ্যাসল্টসহ অসংখ্য মামলা রয়েছে। এসব অভিযোগে সিলেট উত্তর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনসহ প্রায় ৪০ জনকে গ্রেফতার করে পুলিশ ও যৌথ বাহিনী। এই অভিযান এখনও অব্যাহত রয়েছে। জামায়াত-শিবিরের মতো বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও স্পর্শকাতর মামলায় অভিযুক্ত। নির্বাচন প্রতিরোধের ডাক দিয়ে মাঠে নামার পর বিএনপি ও এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। অভিযুক্তদের দাবি, তাদের বিরুদ্ধে করা সব মামলাই মিথ্যা ও বানোয়াট। নাশকতা, অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটাননি। তাদের দাবি, মূলত সরকারবিরোধী আন্দোলন দমানোর চেষ্টা করছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোঃ আইয়ূব জানিয়েছেন, অযথা কাউকেই মামলায় আসামি করছে না পুলিশ। যারা সহিংস ঘটনার সঙ্গে জড়িত তাদেরই আসামি করা হচ্ছে। তিনি বলেন, নিরীহ মানুষ যাতে হয়রানি না হয় এ ব্যাপারে পুলিশ অত্যন্ত সতর্ক।
এদিকে, গত দশ দিনে সিলেট জেলা ও মহানগর পুলিশ ৩৩৭ জনকে গ্রেফতার করেছে। যাদের অধিকাংশই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। রয়েছে বিভিন্ন মামলার পরাতক ও গ্রেফতারি পরোয়ানার আসামি। গত ১৪ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মহানগরীর ৬টি থানা থেকে গ্রেফতার করা হয় ১২৯ জনকে। জেলার ১১টি থানার পুলিশ গ্রেফতার করে ২০৮ জনকে।
ঢাকা,(২৫ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ই এইচ
শ্রেণীহীন
গ্রেফতার আতঙ্কে সিলেটের ১৮ দলের নেতাকর্মীরা, দশ দিনে গ্রেফতার ৩৩৭
সিলেট: সিলেটে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বাসা-বাড়িছাড়া। গ্রেফতার আতঙ্কে তারা পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ চলে গেছেন দেশের বাইরে। পুলিশের মতে, শুধু মহানগরীতে পলাতক ১৮ দলীয় জোটের নেতাকর্মীর সংখ্যা প্রায় ৩ হাজার। জেলার ১১টি উপজেলায়ও জোটের সহস্রাধিক





