সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৩ টায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি সে শিবিরের ক্যাডার।
গুলিবিদ্ধ ওই তরুণের দাবি,তিনি রাজনীতিতে সক্রিয় নেই। বাড়ি থেকে ধরে নিয়ে তাকে গুলি করেছে পুলিশ।
গুলিবিদ্ধ তরুণর নাম মিলন রহমান ওরফে সোহাগ (১৯)। সাতক্ষীরার সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী তিনি। তার বাবা শাহাদাত হোসেন। তাদের বাড়ি দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গামোড় এলাকায়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান,রাতে আহসানউল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় শিবিরকর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে সংঘবদ্ধ হচ্ছিল- এমন সংবাদ পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুই কনস্টেবল আহত হন।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ৬ রাউন্ড গুলিবর্ষণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সোহাগকে আটক করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় পুলিশের গুলিতে এইচএসসি পরীক্ষার্থী আহত
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৩ টায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি সে শিবিরের ক্যাডার।





