বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের ৬৬টি ক্যাম্পের তালিকা হস্তান্তর করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
ভারতের ইংরেজি পত্রিকা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ঐ প্রতিবেদনে বলা হয়, তিনদিনব্যাপী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদর্শক (আইজি) পর্যায়ের দ্বি-বার্ষিক বৈঠকে ঐ তালিকা হস্তান্তর করা হয়েছে। গত ৬ মার্চ থেকে বিএসএফের মেঘালয় সীমান্তের সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তালিকা হস্তান্তরের বিষয়ে বিএসএফের আসাম সীমান্তের আইজি সুধির কুমার শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ৬৬টি ক্যাম্পের তালিকা হস্তান্তর করে সেগুলো গুড়িয়ে দেয়া জন্য অনুরোধ জানানো হয়েছে। তালিকায় আসামের উলফা এবং এনডিএফবি, মনিপুরের পিএলএ ও কেওয়াইকেএল, নাগাল্যান্ডের এনএসসিএন, ত্রিপুরার এনএলএফটি ও মেঘালয়ের এইচএনএলসি এবং এএনভিসি-বি এর ক্যাম্প রয়েছে বলে জানানো হয়।
সুধির কুমার বলেন, তিনদিনের বৈঠকে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম। তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলে থাকা এসব ক্যাম্প গুড়িয়ে দেয়ার বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে শ্রীবাস্তব জানান।
বৈঠকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরামসহ পাঁচটি সীমান্তের আইজি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইকোনমিক টাইমসের ঐ প্রতিবেদনে বলা হয়, খুবই আন্তরিক পরিবেশে আইজি পর্যায়ে আলোচনা হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান রোধ, জাল মুদ্রা ও সীমান্ত অপরাধ বন্ধ করাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ২০০৪ সালেও বিএসএফ ১৯৫টি ক্যাম্পের তালিকা প্রদান করেছিলো। যদিও তত্কালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এ ধরনের ক্যাম্প থাকার কথা অস্বীকার করে। ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসামের সঙ্গে বাংলাদেশে ১৮৮০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। (ইকোনমিক)
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিচ্ছিন্নতাবাদী ৬৬ ক্যাম্পের তালিকা দিয়েছে ভারত
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের ৬৬টি ক্যাম্পের তালিকা হস্তান্তর করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আহ্বান
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।
















