যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গাড়ি চালক মাসুদ হোসেনকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের পরিত্যক্ত পেপার মিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত মাসুদ যশোরের মণিরামপুর উপজেলার মৃত আহাদ আলীর ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল টাইম নিউজ বিডিকে জানান, বুধবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা নাসির উদ্দিন ও গাড়ি চালক মাসুদ ঝিকরগাছা থেকে সমিতি কার্যালয়ে আসেন। এরপর পূর্ব পরিচিত একজনের সঙ্গে দেখা করার কথা বলে মাসুদ বেরিয়ে যান।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মাসুদ ফিরে না আসায় সবাই তাকে খুঁজতে শুরু করেন। তাকে না পেয়ে একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে কৃষ্ণবাটি গ্রামের পরিত্যক্ত পেপার মিলের একটি কক্ষের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসআই জানান, কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
[b]যশোর,৩০জানুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
যশোরে চালককে কুপিয়ে হত্যা
যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গাড়ি চালক মাসুদ হোসেনকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের পরিত্যক্ত পেপার মিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে





