[b]ঢাকা:[/b] বিরোধীদলীয় নেত্রীর প্রোটোকল প্রত্যাহার করায় ‘নিরাপত্তাহীনতা’র কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হতে সময়ে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে তার পক্ষে সময়ের আবেদন করেন।
সময়ের আবেদনে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী ও ২ বার বিরোধীদলীয় নেত্রী ছিলেন। সরকার তার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারছেন না।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৪০ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১০ বার সময়ের আবেদন করেন তিনি।
রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে মামলা দু’টির অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য ছিল। আগের বিচারক অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত বিচারক রেজাউল ইসলাম মামলা দু’টির শুনানি গ্রহণ করেন।
জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা প্রদান করেন। অপর দুই আসামি হচ্ছেন, কাজী সলিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দিন আহমেদ।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অপর আসামিরা হলেন, জিয়াউল ইসলাম মুন্না, মনিরুল ইসলাম খান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। তবে হারিছ চৌধুরী এ মামলায় বরাবর পলাতক।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।
অন্যদিকে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করা হয়।
দুই মামলায় ৫১তম বারের মতো সময়ের আবেদন খালেদার
বিরোধীদলীয় নেত্রীর প্রোটোকল প্রত্যাহার করায় ‘নিরাপত্তাহীনতা’র কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হতে সময়ে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে তার পক্ষে সময়ের আবেদন করেন।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















