[b]ঢাকা: [/b]রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত কয়েকজন যুবক বারডেম হাসপাতালের সামনে পরপর আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তারা দ্রুত পালিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা সত্য। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচন স্থগিত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার ভোর ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
শ্রেণীহীন
বারডেম হাসপাতালের সামনে ৮ ককটেল বিস্ফোরণ
ঢাকা: রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।





