বগুড়ায় ট্রেন ভটভটির সংঘর্ষে ৬ জন যাত্রী নিহত হয়েছেন। নিহত সবাই ভটভটির যাত্রী এবং গাবতলী এবং সোনাতলা উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনচাঁপা এক্সপ্রেসের ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাট যাচ্ছিল। ভেলুরপাড়ায় একটি যাত্রীবাহী ভটভটি রেল ক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে। এসময় সান্তাহার থেকে দিনাজপুরগামী ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ভটভটি যানটি দুমড়ে মুচড়ে যায়।  ভটভটির ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।  গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। 
এ প্রসঙ্গে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান জানান, ‘অবৈধ যান ভটভটিতে করে কয়েকটি গবাদিপশু নিয়ে ভেলুরপাড়া সৈয়দ আহম্মেদ কলেজ গরুর হাটে যাচ্ছিলো গরু ব্যবসায়ীরা। লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের উপরে ঐ ভটভটি বিকল হয়ে যায়। এসময় সান্তাহার থেকে দিনাজপুরগামী ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ভটভটি যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভটভটিতে থাকা 5 গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়াও ভটভটিতে থাকা একটি গরু ও দুইটি ছাগলও মারা যায় বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]