কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার শশীধরপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে শুক্রবার ভোরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াজেদ আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন তার দুই ছেলে একরামূল (৪০) ও মনিরুল (৩৫)।
পুলিশ ও নিহতের পারিবাবিক সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মোস্তফা গং ওয়াজেদ আলী ও তার ছেলে একরামূল এবং মনিরুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ওয়াজেদ আলীকে মৃত বলে ঘোষণা করেন। দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি )বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত মান্নান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শশীধরপুর গ্রামের বক্স মন্ডলের ছেলে মোস্তফার সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত ওয়াজেদ আলী বিরোধ চলে আসছিল।
[b]কুষ্টিয়া,এজে,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
দৌলতপুরে জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত, আহত ২
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার শশীধরপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে শুক্রবার ভোরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াজেদ আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন তার দুই ছেলে একরামূল (৪০) ও মনিরুল (৩৫)। পুলিশ ও নিহতের পারিবাবিক সূত্রে জানা যায়, পূর্ব





