পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১০টি উপজেলায় মঙ্গলবার হরতালের ডাক দেওয়া হয়েছে। ব্যালট পেপার ছিনতাই, ভোট কারচুরি, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে এ হরতালের ডাক দেওয়া হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুর, চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলা মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।
সাতক্ষীরা সদর, তালা এবং দেবহাটা উপজেলা মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। এর আগে এ তিন উপজেলার নির্বাচন বর্জন করে জামায়াত সমর্থিত প্রার্থীরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজার, ফেনীর ছাগলনাইয়া এবং বরগুনা সদর উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে উপজেলা বিএনপি।
এছাড়া, রাঙ্গামাটি সদর উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনে দাবিতে হরতালের ডাক দেয় দলটি।
পঞ্চম ধাপে দেশের ৭৩ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
নির্বাচন চলাকালে কেন্দ্রে সহিংসতা, জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে অনেক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিকেল পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম ধাপের ৩৪ জেলার ৭৩টি উপজেলায় ভোটযুদ্ধে লড়েছেন ১ হাজার ৫৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৬২ জন, ভাইস চেয়ারম্যান ৪১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭৬ জন প্রার্থী রয়েছেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
মঙ্গলবার ১০ উপজেলায় হরতাল
পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১০টি উপজেলায় মঙ্গলবার হরতালের ডাক দেওয়া হয়েছে। ব্যালট পেপার ছিনতাই, ভোট কারচুরি, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে এ হরতালের ডাক দেওয়া হয়।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















