[b]চট্টগ্রাম:[/b] নগরীর কোতোয়ালী থানার আসকারদিঘীর পাড় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কাজির দেউড়ি এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিলটি আসকার দিঘীর পাড় এলাকায় সমাবেশ করার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিলে পুলিশের গাড়ি লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় শিবির কর্মীরা।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার মীর্জা সায়েম মাহমুদ বলেন,শিবির কর্মীরা আসকার দিঘীর পাড় এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।এসময় পুলিশ ধাওয়া দিলে পুলিশের গাড়ি লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করে তারা।তবে ককটেলগুলো গাড়িতে পড়েনি।যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের ধরতে অভিযান চলছে।
শ্রেণীহীন
পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
নগরীর কোতোয়ালী থানার আসকারদিঘীর পাড় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।





