ঝিনাইদহে জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা সুলতান মোল্লা (৪৫) নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান,জেলার সদর উপজেলার বানিয়াবহু গ্রামের মৃত শাহাদৎ মোল্লার বড় ছেলে শুকুর আলী মোল্লা ও ছোট ছেলে সুলতান মোল্লার মধ্যে জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরে গোলযোগ চলে আসছিল। তারই জের ধরে সোমবার দুপুরে নিজেদের বাড়ির সামনে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এ সময় বড় ভাই শুকুর আলীর ছেলে বাদশা মোল্লা ছুটে এসে ইট দিয়ে চাচা সুলতানকে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]