প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত প্রায় ১০ হাজার বেকার নার্সকে সরকারি হাসপাতালে নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের কর্মকর্তারা।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সোহানা খানম ইতি। উপস্থিত ছিলেন মহাসচিব ফারুক হোসাইন, সহ সভাপতি রোকসানা, নুরুন নাহার, আহসান হাবিব, মল্লিকা পারজানা, আবদুল লতিফ প্রমুখ।
সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে বলেন, ২০০৯ সালের ১৬ জুলাই ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের এক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন সরকারি সব হাসপাতালের শূণ্য পদ পূরণ এবং আরো ৫ হাজার পদ সৃষ্টি করে নার্স নিয়োগ দেয়া হবে। যাতে নার্সদের মধ্যে বেকারত্ব কমে আসে। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার ২০১৩ সালে সেপ্টম্বরে মাত্র ৪ হাজার ১০০ জন নার্স নিয়োগ হয়েছে। এই নিয়োগকে বাতিলের জন্য নানা ষড়যন্ত্র চলছে বলে জানান তারা।
নার্স নেতারা আরো বলেন, সরকারের একটি কুচক্রি মহল নার্স নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নানা অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। এই মহলটির কারণে সরকারি হাসপাতালে নার্সদের শূণ্য পদগুলোতে নিয়োগ হচ্ছে না।
সংগঠনের নেতারা আগের ধারাবাহিকতা বজায় রেখে দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে সিনিয়রিটির ভিত্তিতে বেকার নার্সদের নিয়োগ দিয়ে রোগীদের সেবা নিশ্চিত করার দাবি জানান।
[b]ঢাকা,একে ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বেকার নার্সদেরকে সরকারি হাসপাতালে নিয়োগের দাবি
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত প্রায় ১০ হাজার বেকার নার্সকে সরকারি হাসপাতালে নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের কর্মকর্তারা





