ফেনীর ফুলগাজীতে সন্ত্রাসী হামলায় সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন নামে এক ব্যাক্তি  গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আবুল হোসেন স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং জাসাস নেতা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আবুল হোসেন নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে  অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
ফেনী,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ