[b]ঢাকা:[/b] বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসায় খাবার প্রবেশে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান।
গুলশানে খালেদা জিয়ার বাসভবনে মঙ্গলবার পৌনে তিনটার সময় তিনি বেগম খালেদা জিয়ার বাসায় খাবার নিয়ে যান। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেবা খানকে বাসায় প্রবেশে বাধা দেন।
জেবা খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ম্যাডাম দীর্ঘদিন অবরুদ্ধ আছেন। বাসায় লোক নেই। বাজারের অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নিতে গেলে আমাকে প্রবেশ করতে দেয়া হয়নি। আমি ম্যাডামের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম।
তিনি বলেন,আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করি তারপরও আমাকে বাসায় প্রবেশ করতে দেয়া হয়নি। আমাকে চলে যেতে বলা হয়। না হলে গ্রেফতারের হুমকি দেয় পুলিশ।
শ্রেণীহীন
খালেদার বাসায় এবার খাবার প্রবেশে বাধা
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসায় খাবার প্রবেশে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান।





