যশোর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। এবারের বর্ণাঢ্য আয়োজনের স্লোগান হল ‘ফিরে চল মাটির টানে’।
মঙ্গলবার যশোরের ঐতিহাসিক টাউনহল ময়দানের রওশন আলী মঞ্চে এ উৎসব শুরু হয়েছে। আর উৎসব চলবে ১৮এপ্রিল শুক্রবার পর্যন্ত।
উৎসবের  প্রথম দিনে বিকেল ৬ টায় জাতীয় সংগীতের পর সংগঠন সংগীতের সঙ্গে সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এ উৎসবের।  প্রধান অতিথি যশোর-৫ মণিরামপুর আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য চাঁদ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এ উৎসব উদ্বোধন করেন।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি স্বপন ভট্টাচার্য্য চাঁদ, উদীচী যশোরের উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম ও জাসদের কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম। স্বাগত বক্তব্য দেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান শহিদ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন অ্যাড. আমিনুর রহমান হিরু। সঞ্চালনা করেন নবনীতা সাহা তপু।
এতে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক ফরহাদ করিম মুরাদ। আলোচনা সভার পর শুরু হয় লোকসংগীত। এরপর চুয়াডাঙ্গা ও যশোরের শিল্পীবৃন্দসহ ঢাকার নাদিরা বেগম, অগিরথ মালো, এরফান হোসেন, সিদ্দিক মোল্লা একক লোকসংগীত পরিবেশন করেন।  
বুধবার উৎসবের দ্বিতীয় দিনে ভারতের পারভীন সুলতানা, ঢাকার চন্দনা মজুমদারসহ কুষ্টিয়ার শিল্পীবৃন্দ লালনগীতি পরিবেশন করবেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]