[b]ঢাকা:[/b] ১৮ দলীয় জোট ঘোষিত দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হলো নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন মর্মে অভিমত প্রকাশ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আবারো আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার সে সবের তোয়াক্কা না করে নিজেদের অঙ্কিত ছকে পুনরায় ক্ষমতায় আসার জন্য একদলীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এ নির্বাচন হচ্ছে বহুদলীয় গণতন্ত্র হত্যার নির্বাচন। জনগণ যেকোন মূল্যে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলবে।
তিনি আরও বলেন, এ সরকারের আমলে সব চাইতে বেশী মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। সংবিধানে নাগরিক জীবনের নিরাপত্তার নিশ্চয়তার কথা বলা হয়েছে। কিন্তু এ সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে পাখির মত মানুষ হত্যা করছে। সুপ্রীম কোর্ট, সুপ্রীম কোর্টের আইনজীবী, জাতীয় প্রেসক্লাব, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলার শিকার হয়েছে। এরপর আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের বুলি মানায় না।
জামায়াত সেক্রেটারি বলেন, জনগণের দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচী ঘোষণা করতে ১৮ দলীয় জোট বাধ্য হয়েছে। ধৈর্য ও সহনশীলতার সাথে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচী সফল করে তোলার জন্য আমি দেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
শ্রেণীহীন
অবরোধ অব্যাহত রাখার আহ্বান জামায়াতের
ঢাকা: ১৮ দলীয় জোট ঘোষিত দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।





