বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পঞ্চগড় ও সৈয়দপুর জেলার বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পঞ্চগড় জেলায় এ্যাডভোকেট এ হাসান প্রধানকে আহবায়ক ও জেলার সকল উপজেলা, পৌর বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাহার হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদকে সদদ্য করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পঞ্চগড় জেলা শাখার উক্ত আহবায়ক কমিটিকে ৪৫ দিনের মধ্যে জেলার সকল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
অনুরুপভাবে সৈয়দপুর জেলায় অধ্যক্ষ আবদুল গফুর সরকারকে  আহবায়ক করে এবং অধ্যক্ষ মো:আমজাদ হোসেন সরকারকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- মো: বজলার রহমান, কাজী মো: একরামুল হক, এ কে এম এহসানুল হক, মো: আবদুল হাই, মো: জিয়াউল হক জিয়া, কাজী মো: মাসুদ সরওয়ার শহীদ, মো: শামসুল আলম, মো: রফিকুল ইসলাম, মো: সাইদুল হক বাবলু, মো: গজনফর আলী মিন্টু, মো: হায়াত আলী জাফরী, মো: হায়দার আলী, মো: আনিছ আনছারী, মো: জহুরুল হক বাদশা, মো: রেজাউল করিম রেজা মাস্টার, মো: আবদুল মতিন সিন্টু, এম এ পারভেজ লিটন, মো: শরিফুল ইসলাম, মো: ইয়াছিন আলী ও মোছা: রওনক জাহান রিনুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া বিএনপি নীলফামারী জেলা শাখার বর্তমান আহবায়ক কমিটিকে ২৩ এপ্রিল ২০১৪ থেকে পরবর্তী এক মাসের মধ্যে সকল পর্যায়ের সম্মেলন সমাপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]