বগুড়ার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্য রাত থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় সাড়ে চার লাখ টাকা মূল্যের ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
জেলা সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান,বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মো. আব্দুল ওয়ারীশ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেনের নির্দেশনায় শনিবার মধ্য রাত থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে সিনিয়র এএসপি (এ সার্কেল) মোহাম্মাদ নাজির আহমেদ খান,সিনিয়র এএসপি (বি সার্কেল) উজ্জ্বল কুমার রায়,এএসপি (সদর) মো. গাজিউর রহমান অংশগ্রহণ করেন।
তিনি আরও জানান,জেলার বিভিন্ন থানায় মাদক,চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিহতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে বগুড়া সদর থানা থেকে ৩৭ জন (জামায়াতের ২জন),শিবগঞ্জ থানা থেকে ২৬ জন (জামায়াতের ১জন),সোনাতলা থানা থেকে ৪ জন, গাবতলী থানা থেকে ১৯ জন,সারিয়াকান্দি থানা থেকে ৪ জন,ধুনট থানা থেকে ৪ জন, শেরপুর থানা থেকে ১০ জন (জামায়াতের ২ জন),নন্দীগ্রাম থানা থেকে ৩ জন (জামায়াতের ১ জন),আদমদিঘী থানা থেকে ৮ জন,দুপচাঁচিয়া থানা থেকে ১৪ জন (জামায়াতের ১ জন), কাহালু থানা থেকে ৯ জন (জামায়াতের ৪ জন),শাজাহানপুর থানা থেকে ৯ জন (জামায়াতের ৩ জন),ডিবি পুলিশের হাতে আটক ৩ জনসহ সর্বমোট ১৫০ জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল,২ কেজি ৪০০ গ্রাম গাঁজা,৬০টি ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা এ সব মালামালের দাম সর্বমোট ৪ লাখ ৫০ হাজার টাকা। অভিযানের পর থানায় মাদক সংক্রান্ত ৫টি ও চোরাচালান সংক্রান্ত ২টি মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
বগুড়ায় জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ১৫০
বগুড়ার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্য রাত থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়





