জেলার চারটি উপজেলা থেকে রাজনৈতিক কর্মী ও সন্ত্রাসীসহ ১৫জন কে আটক করেছে পুলিশ। শনিবার  মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, এ অভিযানে জেলার জয়পুরহাট সদর উপজেলা থেকে ৪জন, পাঁচবিবি থেকে ৫জন, কালাই থেকে ১জন ও আক্কেলপুর উপজেলা থেকে ৫জন রয়েছে। আটককৃতরা জেলায় বিভিন্ন সন্ত্রাসী ও   নাশকত মূলক কর্মকাণ্ডের  সঙ্গে জড়িত রয়েছে।

[b]ঢাকা: ( ২৬ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ইএইচ[/b]