চতুর্থ ও পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৩ ও ৩১ মার্চ নির্বাচনী এলাকার সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চতুর্থ ও পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৩ মার্চ রোববার চতুর্থ পর্যায়ের ৯২টি উপজেলা পরিষদ ও ধামরাই উপজেলা পরিষদ এবং ৩১ মার্চ সোমবার পঞ্চম পর্যায়ের ৭৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আগামী ২৩ ও ৩১ মার্চে তফসিলি ব্যাংকের সকল শাখা বন্ধ থাকার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ ঘোষণা
চতুর্থ ও পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৩ ও ৩১ মার্চ নির্বাচনী এলাকার সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।





