ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বুধবার নয়াদিল্লিতে থেকে ঢাকায় পৌঁছার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতীয় সংসদের হুইপ এম শাদিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম ও হুইপ এম শাহাব উদ্দিন।
ভারত সফরে থাকাকালীন দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় দুদেশের বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হয়।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]