গাইবান্ধাতে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাতরা। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পলাশবাড়ীতে সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়ার ব্রিজ এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী আলহামরা পরিবহনের একটি বাসে এ ডাকাতি হয়।
আহতরা হলেন, বাংলাদেশ টু-ডে’র গাইবান্ধা জেলা প্রতিনিধি জেলা শহরের ডেভিট কোম্পানি পাড়ার বাসিন্দা জোবায়ের আলী (৪৭), চালক দ্বীন ইসলাম (৪৭) ও হেলপার মন্টু মিয়া (৪০)।
বাসের সুপার ভাইজার আতিকুল ইসলাম জানান, ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত দুইভাগে বিভক্ত হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে।
সড়কে ব্যারিকেড দেখে চালক বাসটি পেছনের দিকে নেওয়ার সময় ডাকাতরা জানালার গ্লাস ভেঙে চালক ও হেলপারকে আঘাত করে বাসটিকে থামাতে বাধ্য করে। পরে বাসে ওঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে আধঘণ্টা ব্যাপী লুটপাট চালায়।
এ সময় ডাকাতদের মারপিট ও ছুরিকাঘাতে সাংবাদিক জোবায়ের গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় ডাকাতরা।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
গাইবান্ধায় বাস ডাকাতি, সাংবাদিকসহ আহত ৩
গাইবান্ধাতে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাতরা। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পলাশবাড়ীতে সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি করল এমআরএ
দিনের বড় একটি সময়জুড়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো তাঁদের বিভিন্ন শারীরিক জটিলতার মুখেও পড়তে হয়। এসব সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠান ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
















