জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, গোঁজামিলের সংবিধান দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল সম্ভব না। একদিকে বলা হচ্ছে ’৭২-এর সংবিধান ফিরিয়ে আনা হবে অন্যদিকে রাষ্ট্রীয় মূলনীতি স্বাভাবিকভাবে পরিচালনা করা হচ্ছে এই গোঁজামিল দিয়ে কখনো সাম্প্রদায়িকতা নিষিদ্ধ করা যাবে না।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উদ্দেশ্যে ড. মিজান বলেছেন,সংখ্যালঘুরা থাকলে ভোট পাই, না থাকলে জমি পাই। এই আশা ও আকুতি যাদের তাদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব না।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিৎ বলে মন্তব্য করেন ড. মিজান।
সংগঠনের চেয়ারম্যান সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সংগঠনের সহ-সভাপতি লে. কর্ণেল আবু ওসমান চৌধুরী, সি আর দত্ত প্রমুখ।
ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর
শ্রেণীহীন
'গোঁজামিলের সংবিধান দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল হবে না'