মুন্সীগঞ্জের চরমুক্তারপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর ১২টায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন।
আহতদের মধ্যে নূর হোসেন মোল্লা (৭০), ফজল মোল্লাকে (৫০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আবুল মোল্লা (৩০),আকবর মোল্লাসহ (২৮) বাকিদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার উপ-পরিদর্শক সুলতান উদ্দিন জানান,মহিলাদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ফজল হোসেন মোল্লা ও আব্দুর রহিমের পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ব্যাটারিচালিত ৭টি অটোরিকশা ও ৩টি বসতঘর ভাঙচুর করা হয়।
খবর পেয়ে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]