[b]ঢাকা:[/b] জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনে বিজয়ী কাজী ফিরোজ রশীদ বলেছেন,দশম জাতীয় সংসদে বেগম রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী হবেন।
সোমবার দুপুর পৌনে ২টার সময় রওশন এরশাদের গুলশানের বাসায় দীর্ঘ ১ ঘন্টা বৈঠকের পর তিনি অপেক্ষমান সাংবাদিকদের একথা জানান।
কাজী ফিরোজ বলেন,আমরা নবনির্বাচিত ৩৪ জন সাংসদ রৌশনকে সংসদে বিরোধী দলীয় নেত্রী হিসেবে নির্বাচিত করতে সম্মত হয়েছি।
তিনি আরো জানান,দুই একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে ।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইসলাম প্রমুখ ।