গাইবান্ধার সুন্দরগঞ্জের খানাবাড়িতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত শিবিরকর্মী সোহাগের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে তার মৃত্যু হয়।
নিহত সোহাগ উপজেলার রামভদ্র রাজবাড়ী গ্রামের শফিকুল কাজীর ছেল।
গত ১৯ জানুয়ারি খানাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এতে ২৫ জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছিল। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সোহাগ আজ সকালে মারা যান।
যৌথবাহিনীর গুলিতে আহত কিশোরের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত শনিবার যৌথবাহিনীর গুলিতে আহত কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম সোহানুর রহমান সোহাগ (১৩)। সে উপজেলার রামভদ্র রাজবাড়ী গ্রামের শফিকুল কাজীর ছেলে।
আটক ২৩ নাটোরে কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান
নাটোরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
বিরোধ মেটানোর কথা বলে ডেকে কিশোরকে হত্যা, গ্রেপ্তার ৬
চট্টগ্রাম নগরের ওয়্যারলেস কলোনিতে বিরোধ মীমাংসার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু অভিযুক্ত কিশোর সংশোধনাগারে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযুক্ত কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
যুবক আটক মোবাইল ফোনই কাল হলো কিশোর অপ্রতীমের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করা হয়েছে।
















