টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
আজ শনিবার ১ নম্বর গ্রুপের দুটি ম্যাচ দুপুর সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দুই দল এ পযন্ত ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৪টির ৩টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। একটি জয় পেয়েছে সিংহের দল। তবে চট্টগ্রামের মাটিতে এবারই প্রথম খেলছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। দুটিতেই জয় পেয়েছিল লঙ্কানরা।
এদিকে দুপুরের হাইভোল্টেজ ম্যাচ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দল এ পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ১১টির ৭টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ৩টি জয় ব্লাক ক্যাপসদের। ১টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
কোয়ালিফাইং রাউন্ড থেকে এই গ্রুপে যোগ দিয়েছে নেদারল্যান্ডস।
[b]চট্টগ্রাম,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
দ. আফ্রিকা-শ্রীলঙ্কা মুখোমুখি আজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আজ শনিবার ১ নম্বর গ্রুপের দুটি
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিন আজ
আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, ডারবানে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। চলছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা।
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে দেখবেন যেসব খেলা
ক্রিকেট ও ফুটবলে ব্যস্ত একটি দিন আজ। শুক্রবার (৯ অক্টোবর) সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে টেস্টে লড়বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এ ছাড়া টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
দক্ষিণ আফ্রিকায় পানশালা ও দোকানে বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জনের বেশি। শনিবার রাতে জোহানেসবার্গের কাছে একটি পানশালা এবং রোববার ভোরে কেপ টাউনের কাছে একটি দোকানে এসব হামলা হয়।
















