বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে গুলশানে সরকারি জমি দখলের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান (জিয়া) কে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যারিস্টার জিয়াউর রহমানকে দুদকের উপ-পরিচালক মো. হারুনূর রশীদ জিজ্ঞাসাবাদ করেন।
জানা যায়,ব্যারিস্টার জিয়াউর রহমান রাজউকের লিগ্যাল এডভাইজার থাকাকালে ব্যারিস্টার মওদুদ আহমদ গুলশানের আবাসিক এলাকায় অবস্থিত সরকারি এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক জমি বরাদ্দ নেন। ওই বাড়িটির আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা।
গত ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক হারুনূর রশীদ বাদি হয়ে মামলাটি (মামলা নং-১৮) দায়ের করেন। এ মামলায় মওদুদ আহমদ এবং তার ভাই মনজুর আহমদকে আসামি করা হয়।
দুদকের মামলার এজাহারে বলা হয়, ইনজে মারিয়া ফ্ল্যাজ ও তার স্বামী মো. এহসান পাকিস্তানি নাগরিক বিবেচিত হওয়ায় এবং স্বাধীনতার পূর্বে এ দেশ ছেড়ে চলে যাওয়ায় গুলশানের অন্যান্য প্লটের ন্যায় এন. ডাব্লিউ (এইচ), হোল্ডিং নং-১৫৬ বাড়িটি পরিত্যাক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ১৯৭৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে সাবেক মন্ত্রী মওদুদ আহমদ ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি-মন্ত্রী ও উচ্চ পর্যায়ের সরকারি দায়িত্ব পালন অবস্থায় নিজে এবং যুক্তরাজ্যের স্থায়ী নাগরিক তার সহোদর মনজুর আহমদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তি ভোগদখলের মাধ্যমে আত্মসাত করেন।
[b]ঢাকা, একে ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
শ্রেণীহীন
মওদুদের বাড়ির মামলায় ব্যারিস্টার জিয়াকে দুদকে জিজ্ঞাসাবাদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে গুলশানে সরকারি জমি দখলের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান (জিয়া) কে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





