সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ভিসি মেজর জেনারেল শেখ মামুন খালেদ।
বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বিইউপি ভিসি বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদকে আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় বিইউপি’র সমাবর্তনে সভাপতিত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ সেনাবাহিনীর আরো উন্নয়নে তাঁর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময়ে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই