[b]ঢাকা: [/b]সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রওশনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
আজ শনিবার এই গেজেট প্রকাশ হয় বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ভীম চরণ রায়।
বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে রওশনকে সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা।
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থাকা জাপা চেয়ারম্যান শনিবার দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এর কিছুক্ষণ পর দলের কয়েকজন সংসদ সদস্য স্পিকারের কাছে সংসদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান।
মুজিবুল হক চুন্নু বলেন,রওশনকে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত করার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়েছে।
জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসার পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অংশীদারও হতে চাইছে। সব বিষয়ে সিদ্ধান্ত দলের বৈঠকেই হবে বলে জানিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ।
৫ জানুয়ারির ভোটে ১৩ জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২০ জনকে নিয়ে বিএনপিবিহীন দশম সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্নপ্রকাশ করেছে জাতীয় পার্টি।
শ্রেণীহীন
রওশনকে বিরোধী নেতা করে গেজেট
ঢাকা: সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রওশনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। আজ শনিবার এই গেজেট প্রকাশ হয় বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ভীম চরণ রায়। বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের





