বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মন্ত্রণালয় থেকেই বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, তবে কোন ধাপে কতটুকু দাম বৃদ্ধি করবে সে বিষয়ে বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব তৈরি করছে।
তিনি বলেন, এটিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব না বলে সমন্বয় বলাই যুক্তি সঙ্গত।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে 'মিট দ্য এনার্জি রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, দাম বাড়ানো হচ্ছে না। সমন্বয় করা হচ্ছে। তাছাড়া সেচ এবং নিম্ন আয়ের লোকজনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
এফইআরবি’র চেয়ারম্যান মোল্লা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক অরুণ কর্মকার।
[b]ঢাকা, জিই, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
বিদ্যুতের দাম বৃদ্ধি না বলে সমন্বয় বলাই যুক্তি সঙ্গত: হামিদ
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মন্ত্রণালয় থেকেই বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, তবে কোন ধাপে কতটুকু দাম বৃদ্ধি করবে সে বিষয়ে বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব তৈরি করছে। তিনি বলেন, এটিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব না বলে সমন্বয় বলাই যুক্তি সঙ্গত





