অবৈধভাবে সাগর পথে মালায়েশিয়া যাত্রাকালে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৪২ বিজিবির সদস্যরা। আটককৃতদের মধ্যে যশোর,সিরাজগঞ্জ,নরসিংদী জেলার বাসিন্দা রয়েছে।
শনিবার ভোরে টেকনাফের কাটাবনিয়ার আদম ব্যাপারী আবুল কালাম ও আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি রুমে বন্দী অবস্থায় ১৫ জন মালয়েশিয়া যাত্রীকে আটক করে।
আটককৃতরা আদম পাচারকারী দালাল আব্দুর রহমান (৫০) ও আবুল কালাম (৩০) এর মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল।
আটককৃতরা হচ্ছেন- যশোর জেলার চৌগাছা থানার জগন্নাথপুর গ্রামের মৃত আনসার আলী পুত্র মো. নায়েব আলী (২৮),মো. গফুর আলীর পুত্র মো. ইসমাইল (২২),হুদাহাজীপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র মো. নাছির উদ্দিন (২০),আয়নাল ম-লের পুত্র মো. কামাল হোসেন (২৫), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দলদিয়া গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মো. রফিকুল ইসলাম (২২),বেলকুচি থানার চন্দনগাছী গ্রামের বডরা গ্রামের মো. আফছার আলীর পুত্র মো. বিরু (২৬),মো. আবুল হোসেনের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (১৮),মেগুংলা গ্রামের মো. ছাত্তার মোল্লার পুত্র মো. আবদুর রহমান (২০),সিদ্দি চন্দ্র সরকারের পুত্র শ্রী মুনু রঞ্জন সরকার (১৯), মৃত হোসেন আলীর পুত্র মো. রবিউল আয়াল খন্দকার (১৭),নরসিংদী জেলার নরসিংদী থানার রসুলপুর গ্রামের বদল মিয়ার পুত্র মো. রুবেল মিয়া (২০),খলিল মিয়ার পুত্র মো. সেলিম মিয়া (২৫),রায়পুর থানার বলবপুর গ্রামের মৃত হাসান আলীর পুত্র মো. জালাল মিয়া (২৬),উত্তর বাকর নগর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মো. ছাদেক মিয়া (২৫),মুন্সিগঞ্জ জেলার মজিদপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র মো. ইউনুস আলী (২৫)।
টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান-আটককৃতদেরকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক দালালচক্রের সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
আটককৃত বাংলাদেশি নাগরিকদের স্কীকারোক্তি মতে কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মৃত আমীর হামজার ছেলে আব্দুর রহমান (৫০) ও আব্দুর রহমানের ছেলে আবুল কালামকে (৩০) পলাতক আসামি করে মানব পাচারে সহায়তাকারী হিসেবে 'মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২' অনুযায়ী টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৫ /১১-১৪ইং বলে জানা গেছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
১৫ মালয়েশিয়াগামী যাত্রী আটক
অবৈধভাবে সাগর পথে মালায়েশিয়া যাত্রাকালে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৪২ বিজিবির সদস্যরা। আটককৃতদের মধ্যে যশোর,সিরাজগঞ্জ,নরসিংদী জেলার বাসিন্দা রয়েছে





