টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়।
এ পর্বের ইজতেমায় ৩৩ জেলার মুসল্লিরা যোগ দিচ্ছেন। এর জন্য ময়দানকে ৩৮ খিত্তায় ভাগ করা হয়েছে। এরইমধ্যে ওই সব জেলার লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে পৌঁছে গেছেন এবং মুসল্লিদের আসা অব্যাহত আছে।
দুপুরে ইজতেমা মাঠে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইজতেমায় আগত মুসল্লিদের পাশাপাশি গাজীপুর,রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার কয়েক লাখ মুসুল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
জুমার নামাজে ইমামতি করবেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের।
২ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
এর আগে গত ২৪ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]