[b]মাদ্রিদ:[/b] লা লিগায় শনিবার গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে এক পয়েন্ট যোগে উভয় দলেরই পয়েন্ট ৫০। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে এখনও শীর্ষস্থানে আছে বার্সেলোনা।
স্টেডিও ভিনসেন্টে কালদোরনে বার্সাকে স্বাগত জানায় লা লিগায় চলতি মৌসুমে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটিতে জয় না পেলেও মেসি- নেইমারদেরকে রুখে দিয়েছে তারা।
খেলার শুরুর একাদশে বার্সার দলে ছিলেন মেসি ও নেইমারের মতো তারকা। বিরতির পর মাঠে আসেন মেসি। ৬৯ মিনিটে একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। নেইমারকে মাঠে নামানো হয় খেলার ৬৭ মিনিটে। কিন্তু এই দিন নিজের নামের সুবিচার করতে পারেননি ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।
এদিকে নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। খেলার ১৯ মিনিটে বার্সার গোলপোস্ট ও ডেভিড ভিয়ার মাঝখানে ছিলেন শুধু তার সাবেক সতীর্থ ভালদেস। কিন্তু জালে বল জড়ানোর আগেই অফসাইডের জন্য পতাকা তুলে লাইনসম্যান।
দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের সন্ধান পায়নি কেউই। ফলে পয়েন্ট ব্যবধান কমানোর জন্য রিয়াল মাদ্রিদকে সুযোগ করে দিল তারা। রোববার মাঠে নামবে কোচ কার্লো আনচেলোত্তি। বর্তমানে ৪৪ পয়েন্ট তৃতীয়স্থানে আছে গত মৌসুমের রানার্স-আপরা।
শ্রেণীহীন
শীর্ষেই থাকল বার্সেলোনা
মাদ্রিদ: লা লিগায় শনিবার গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে এক পয়েন্ট যোগে উভয় দলেরই পয়েন্ট ৫০। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে এখনও শীর্ষস্থানে আছে বার্সেলোনা।





