[b]ঢাকা:[/b] যশোরের বেলতলা শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপনকে (৩৫) আজ বুধবার রাত আটটার দিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঘোপের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। শিপন ঘোপ সেন্ট্রাল রোডের নূর ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে তাণ্ডব চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শিপন ঘোপ সেন্টাল রোডে একটি চা দোকানে বসে গল্প করছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ শিপনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত লোকজনদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এদিকে, যুবলীগ শিপন হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। তারা মিছল থেকে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, ঘটনার পর তাঁর স্বজনেরা বেলতলা এলাকার ফারুক ফারাজির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া স্থানীয় আরও কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রফিকুল বেলতলা এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী ছয়-সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েকটি গুলি ছোড়ে। গুলি তাঁর মাথা ও বুকে বিদ্ধ হয়। তিনি লুটিয়ে পড়লে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে, এই হত্যার প্রতিবাদে স্থানীয় যুবলীগ আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।
শ্রেণীহীন
যশোরে যুবলীগ নেতা খুন
ঢাকা: যশোরের বেলতলা শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে শহরের ঘোপ সেন্টাল রোডে তাকে গুলি করে হত্যা করা হয়।





