ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় এক মহিলা (২৫) নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোলড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্রিজের কাছে অজ্ঞাত এক মহিলা রাস্তা হওয়ার সময় ঢাকাগামী সাকুরা পরিবহণ মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
মানিকগঞ্জ,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় এক মহিলা (২৫) নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে





