[b]যশোর:[/b] যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।  
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
যশোরের সহকারি পুলিশ সুপার (মুখপাত্র) রেশমা শারমিন জানান,নাশকতার অভিযোগে বিএনপির ১ ও জামায়াত-শিবিরের ১৪ জনকে আটক করা হয়।
এছাড়া আটকৃতদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে।