ঢাকা: রাজধানীর চকবাজারে এক যুবককে পিটিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। নিহত মো. বিল্লাল হোসেন (২০) স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, শনিবার সকালে চকবাজারের রহমতগঞ্জে নিজ বাসা থেকে বিল্লালের লাশ উদ্ধার করা হয় বলে। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের চাচা আরজু মিয়া বলেন, শুক্রবার বিকালে বাগা ও রতন নামে বিল্লালের দুই বন্ধু তাকে বাসা থেকে ডেকে নেয়। সে আর রাতে বাসায় ফেরেনি। ভোরে তারা আহত বিল্লালকে বাসায় নিয়ে আসে। পরে পালিয়ে যায়।
বিল্লালের বৃদ্ধা নানী সুন্দরী বেগম আহত বিল্লালকে কোথাও নিয়ে যেতে পারেননি। পরে সকালেই সে মারা যায় বলে জানান চাচা আরজু মিয়া। ওসি আজিজ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তিন যুবক বিল্লালকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।