কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী লোহাবোঝাই ট্রাকটি দিঘিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়। বর্তমানে লাশ দুটি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতেই আছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের এএসআই কামরুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]কুমিল্লা,২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]