উপজেলা নির্বাচনের শেষ পর্যায়ে ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
১৯শে ফেব্রুয়ারি [size=2]দে[/size][size=2]থেকে ড় মাসে সারাদেশে পাঁচ দফায় ৪৫৮টি উপজেলায় নির্বাচন হয়।[/size]
সংসদ নির্বাচন বর্জন করলেও বিএনপি এবং এর জোটের শরীক জামায়াতে ইসলামী উপজেলা নির্বাচনে সরাসরি প্রার্থী সমর্থন দিয়ে মাঠে নেমেছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগও ছিল তৎপর।
ফলে স্থানীয় সরকার ব্যবস্থার এই উপজেলা নির্বাচন রাজনৈতিক চেহারা পেয়েছিল।
১৯শে ফেব্রুয়ারি প্রথম ধাপে অনুষ্ঠিত ৯৭টি উপজেলা নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট কোন পক্ষই তেমন কোন অসন্তোষ প্রকাশ করেনি।
নির্বাচনে সহিংসতার কারণে সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396905382.jpg[/img]
কিন্তু পরের ধাপগুলোতে নির্বাচনে পর্যায়ক্রমে সহিংসতা এবং অনিয়ম বাড়ার ব্যাপারে অভিযোগ রয়েছে।
নির্বাচন কমিশনার মো:শাহনেওয়াজ বলেছেন, “ কিছু সহিংসতা এবং অনিয়মের অভিযোগ এসেছে, সেগুলো কমিশন খতিয়ে দেখছে। রিটার্নিং অফিসার এবং জেলা-উপজেলায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
শেষ তিন ধাপে নির্বাচনে ব্যাপক সহিংসতায় কমপক্ষে ৮ জন নিহত এবং অনিয়মেরও ব্যাপক অভিযোগ ওঠে।
সবমিলিয়ে আড়াইশ’র মতো ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়েছিল।
কিন্তু নোয়াখালী সদর উপজেলায় পুরো নির্বাচন স্থগিত করা ছাড়া সারাদেশে উপজেলাগুলোতে ফল প্রকাশ এবং গেজেট হয়ে গেছে।
স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কাজ করেন তোফায়েল আহমেদ। তিনি মনে করেন, নির্বাচন শেষ হওয়ার সপ্তাহখানেক পর তদন্তে সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা কম থাকে।
তিনি বলেছেন, “ফলাফল হয়ে যাওয়ার পর এখন তদন্তে কি বেরিয়ে আসবে, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।”
অবশ্য নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে, সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রার্থীদের অভিযোগ নিষ্পত্তির জন্য সকল জেলায় নির্বাচনী ট্রাইব্যুনাল রয়েছে। আর কমিশন এই তদন্ত করছে নির্বাচনে দায়িত্ব প্রাপ্তদের ব্যপারে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানিয়েছেন, “সহিংসতা বা অনিয়ম কতটা হয়েছে সেটা যেমন খতিয়ে দেখা হবে, সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা কি ছিল, তাদের কোন গাফিলতি ছিল কিনা, এসব খতিয়ে দেখে তাদের ব্যপারে ব্যবস্থা নেয়া হবে।”
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, নির্বাচন কমিশনের এই তদন্ত অনুষ্ঠিত নির্বাচন বা এর ফলাফলের উপর যদি প্রভাব না ফেলে, তবে সেটা লোক দেখানো বিষয় হয়ে দাঁড়াতে পারে।
তোফায়েল আহমেদ আরও বলেছেন, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে উপজেলা নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের এখনো করনীয় রয়েছে।
অন্যদিকে, এখনও ২০টির বেশি উপজেলায় নির্বাচন বাকি রয়েছে।
কমিশন সেই উপজেলাগুলোতে মে মাসে নির্বাচন করার চিন্তা করছে। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সহিংসতার অভিযোগ তদন্ত হচ্ছে
উপজেলা নির্বাচনের শেষ পর্যায়ে ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯শে ফেব্রুয়ারি দেথেকে ড় মাসে সারাদেশে পাঁচ দফায় ৪৫৮টি উপজেলায় নির্বাচন হয়। সংসদ নির্বাচন বর্জন করলেও বিএনপি
হ্যালোইন ঘিরে ফ্রান্সে সহিংসতার শঙ্কা, মাঠে নামছে ৭০ হাজার পুলিশ
ফ্রান্সে হ্যালোইন উৎসবের দিন নতুন করে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। বিক্ষোভের নামে সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪-মব জাস্টিসে মৃত্যু ৯
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিসের মতো ঘটনায় মানবাধিকার পরিস্থিতির আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে। মাসজুড়ে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন। একই সময়ে মব সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন।
দখল, চাঁদাবাজি ও সহিংসতা সরকারের জন্য অশনিসংকেত : টিআইবি
নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্লজ্জ সহিংস লুটপাট, ভাংচুর ও জবরদখল; কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়াসহ কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ডিজিটাল সহিংসতা রোধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
নারী ও শিশুদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
দৈনিক খুন হচ্ছে ১০ জন, হত্যা-সহিংসতা নিয়ন্ত্রণে আসছে না কেন?
দেশে হত্যা ও সহিংসতার মতো অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারেনি আগের সরকারগুলো। বর্তমান সরকারও এখন পর্যন্ত এ ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য দেখাতে পারেনি। এর মধ্যেই রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
















