ওয়াশিংটন : পাকিস্থানের পরমানু বোমার নিরাপত্তা নিয়ে প্রায় সময় উদ্বেগ প্রকাশ করা হলেও ভারতের চেয়ে একধাপ বেশী নিরাপদ পাকিস্থানের পরমানু স্থাপনাগুলো। এমনটাই জানা গেছে সম্প্রতি মার্কিন থিংক ট্যাংক নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ এর সমীক্ষায়।
পরমাণু বিষয়ক মার্কিন এক সমীক্ষায় দেখা গেছে- পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে পাকিস্তান। পরমাণু শক্তিধর ২৫টি দেশের এ তালিকায় ভারতের অবস্থান ২৩ নম্বরে থাকলেও পাকিস্তান রয়েছে ২২-এ। অন্যদিকে, এ তালিকায় চীনের অবস্থান ২০।
২০১৪ সালে বোমায় ব্যবহারযোগ্য পরমাণু উপাদানের নিরাপত্তা নিয়ে এ সমীক্ষা চালানো হয়েছে। পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে ফ্রান্স,ব্রিটেন এবং আমরিকা এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে।
নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ বা এনটিআই নামের একটি সংস্থা এ সমীক্ষা চালিয়েছে। ব্রিটেনের খ্যাতনামা ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ’র সহযোগিতায় এ সংস্থাটি গঠিত হয়েছে।