ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে হালদার পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম রিপন। তার বয়স আনুমানিক ২৬ বছর। তিনি মহেশপুরের সরিষাঘাটা গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে।
মহেশপুরের বিজিবি শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার হালিম জানান, মহেশপুর শ্রীনাথপুর সীমান্তের ৬১নং মেইন পিলারের ২শ’গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু আনতে গেলে আলদাপাড়া নামক স্থানে বিএসএফ রিপনকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৩জুন (টাইমনিউজবিডি) //জেডআই[/b]