সাভারে রানা প্লাজার সামনে মানববন্ধন করেছেন ভবনধসে ক্ষতিগ্রস্তরা। বিদেশি আর্থিক সহায়তার হিসাব প্রকাশ, আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকের স্বজনদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধন করা হয়।
শুক্রবার সকাল সোয়া ১০টায় তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রানা প্লাজার ধসের প্রায় এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত অনেকেই ক্ষতিপূরণ পাননি। এখনো নিখোঁজ রয়েছেন তিন শতাধিক শ্রমিক। যাদের সন্ধান পাওয়া গেছে কিংবা আহত হয়ে বেঁচে আছেন তারাও বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
তারা আরো জানান, অনেকেই তাদের ক্ষতিপূরণের টাকা না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। অথচ তাদের দেখার মতো কিংবা তাদের পাশে দাঁড়ানোর মতো কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিক, উদ্ধারকারী, নিহত ও নিখোঁজের স্বজনরা এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
অবিলম্বে রানা প্লাজায় নতুন করে উদ্ধার কাজ শুরু করার আহ্বান জানান বক্তারা। এ ছাড়াও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ করে আহত ও নিহত শ্রমিকের স্বজনদের মধ্যে ক্ষতিপূরণ এবং তাদের পুনর্বাসনের দাবি জানান তারা। সমাবেশে শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনেরা অংশ নেন।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
রানা প্লাজার সামনে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
সাভারে রানা প্লাজার সামনে মানববন্ধন করেছেন ভবনধসে ক্ষতিগ্রস্তরা। বিদেশি আর্থিক সহায়তার হিসাব প্রকাশ, আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকের স্বজনদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের





