কুষ্টিয়া: কুষ্টিয়ায় এক ছাত্রীনিবাসে ঢুকে বেধড়ক পিটিয়েছে তুফান নামের এক বখাটে যুবক। আহত ঐ ছাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার বিকালে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অবস্থিত সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কুদ্দুসের ৫ তলা ভবনের ছাত্রীবাসে এ ঘটনা ঘটে।
পরে রাত ৮টার দিকে শতাধিক ছাত্রী তুফান এর বিচারের দাবিতে কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ করে।
আধা ঘন্টা বিক্ষোভ করার পর পুলিশ ঐ যুবককে গ্রেফতারের ঘোষণা দিলে তারা থানা ছেড়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অবস্থিত সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কুদ্দুসের ৫ তলা ভবনটি গোটাটি ছাত্রীনিবাস। ওই ছাত্রীনিবাসে ১৫০ জন ছাত্রী রয়েছে।
কুষ্টিয়ার শহরের  ইয়াবা ব্যবসায়ী বখাটে তুফান দীর্ঘদিন ধরে গণহারে ঐ ছাত্রীদের ইভটিজিং করে আসছে। মঙ্গলবার বিকেলে ছাত্রী হোষ্টেলের এক ছাত্রীকে ইভটিজিং করে তুফান। ওই ছাত্রী প্রতিবাদ করলে তুফান ছাত্রীনিবাসে ঢুকে তাকে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা ঐ শিক্ষার্থীকে আহতবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এরপর ওই ছাত্রীনিবাসে অবস্থান করা দেড় শতাধিক ছাত্রী এসে থানায় তুফানের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় উপস্থিত হয়। পরে পুলিশ তুফানকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা থানা থেকে চলে যায়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, তুফানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]