নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ মুছাপুরের মিনারবাড়ি এলাকার নিখোঁজ কাপড় ব্যবসায়ী আমানউল্লাহ’র রিমান্ড শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বুধবার তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিখোঁজ হবার ৩৭ ঘন্টা পর মঙ্গলবার রাত ১০টায় বন্দরের মদনপুর এলাকা থেকে আমানউল্লাহকে উদ্ধার করে পুলিশ। পরে মঙ্গলবার রাত পৌনে ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, গাজীপুরের তারা মিয়ার কাছে টাকা নিয়ে যাওয়ার কথা ছিল আমানউল্লাহর। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গাজীপুর না গিয়ে মাগুরা তাজিমুল নামের এক বন্ধুর বাড়িতে চলে যান তিনি। মঙ্গলবার দুপুরে তিনি ঈগল পরিবহনের বাসে করে ফিরে এলে রাতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তিনি অপহৃত বা নিখোঁজ হননি।
তবে আতঙ্কের-নগরীতে-পরিণত নারায়ণগঞ্জে এ- ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এ বিষয়ে বন্দর থানার ওসি আকতার মোর্শেদ জানান, আমানউল্লাহর নিখোঁজ থাকার বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]