পিরোজপুরের নাজিরপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তভার সিআইডিকে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ মামলায় নাজিরপুর থানার এক সহকারী উপ-পরির্দশকও আসামি ।
একই সাথে আগামী ২০ মে এ ধর্ষণের ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আমিন উদ্দিন ও আবু ওবায়দুর রহমান। আসামী পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম।
একটি ইংরেজি দৈনিকে ওই ধর্ষণের বিষয়ে গত ১৯ মার্চ প্রকাশিত প্রতিবেদন প্রকাশ হয়।ওই প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিসকেন্দ্র রিট আবেদনটি করে।রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এ ঘটনার ব্যাখ্যা দিতে পিরোজপুরের নাজিরপুর থানার এসআই আবদুর রহমান, গ্রেফতার অভিযুক্ত আবদুর রহমান ও স্থানীয় মৌলভী মুজাহিদুল ইসলাম জাফর জারিন হাইকোর্ট-এ উপস্থিত হন।
[b]ঢাকা, একেএ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
কিশোরী ধর্ষণের তদন্তভার সিআইডিকে দেয়ার নির্দেশ
পিরোজপুরের নাজিরপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তভার সিআইডিকে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।





