যশোর সদর ও কেশবপুর উপজেলা নির্বাচনের এক দিন আগে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে বদলি করা হয়েছে।
শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (এস্টাবলিশমেন্ট) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে আসছেন নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান।
পুলিশ সুপার জয়দেব ভদ্র জানান, শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বদলির সংক্ষিপ্ত আদেশ পান। আদেশ পেয়ে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
এদিকে সদর উপজেলা নির্বাচন নিয়ে যশোরে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ আনছেন।এমন পরিস্থিতিতে জেলার প্রধান কর্মকর্তাকে বদলি করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, পুলিশ সুপার বদলির আদেশ রোববার অনুষ্ঠেয় নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে। এ নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ ও শঙ্কা রয়েছে।
জেলা রিটার্নিং অফিসার একেএম মঈনুল ইসলাম বলেন, স্থলাভিষিক্ত কর্মকর্তা নিশ্চয়ই তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা করি।জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু বলেন, পুলিশ সুপারকে বদলির আদেশ নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।যশোর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা দায়িত্বের লোকজন পরিবর্তন করার নিয়ম নেই। কমিশনের নির্দেশনা মতে যশোরের এসপিকে বদলি করায় নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্খা করছি।
[b]যশোর ২২মার্চ টাইম নিউজ বিডি//জেইউ[/b]
শ্রেণীহীন
যশোরেও এসপি বদলি
যশোর সদর ও কেশবপুর উপজেলা নির্বাচনের এক দিন আগে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে বদলি করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (এস্টাবলিশমেন্ট) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে ঢাকা মেট্রোপলিটন





