চাঞ্চল্যকর ৭ হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।
বুধবার সন্ধ্যায় সিআইডি নারায়ণগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি টিম আইলপাড়া এলাকায় ওই নেতার বাড়িতে এ অভিযান চালায়।
তবে অভিযানের সময় ওই নেতা বাসায় ছিলেন না। যুবলীগ নেতা মতি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।
পুলিশ কর্মকর্তা এহসান সাংবাদিকদের জানান, মতিকে আটকের জন্য অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। সন্দেহভাজন আরো অনেকের বাড়িতেই অভিযান চলবে।
আলোচিত সাত খুনের পর মতির বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ করেছিল নিহতের পরিবারের সদস্যরা।
২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে দিনে দুপুরে অপহরণ করা হয়। ঘটনার ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ৬ জনের মৃতদেহ। পরেরদিন আরও একজনের মৃতদেহ ভেসে ওঠে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতির বাড়িতে অভিযান
চাঞ্চল্যকর ৭ হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় সিআইডি নারায়ণগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরীর





